শর্তাবলী এবং ব্যবহারবিধি
ম্যানুয়াল ভেরিফিকেশন নীতি
ঘটি মার্কেটে প্রতিটি সেলারকে ম্যানুয়ালি ভেরিফাই করা হয়। সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে আপনার দেওয়া তথ্য যাচাই করার পরই কেবল আপনার শপটি লাইভ করা হয়।
পেমেন্ট নীতি
ঘটি মার্কেট শুধুমাত্র Cash On Delivery (COD) সাপোর্ট করে। অগ্রিম টাকা পরিশোধ করার সুযোগ নেই।
Affiliate Program শর্তাবলী
- Affiliate কমিশন শুধুমাত্র সফলভাবে Delivered হওয়া অর্ডারের জন্য প্রদান করা হবে।
- কোনো অর্ডার Cancel, Return, Refund বা Failed Delivery হলে সেই অর্ডারের জন্য কোনো কমিশন যোগ হবে না।
- পণ্য সফলভাবে ডেলিভারি সম্পন্ন হওয়ার পরই সংশ্লিষ্ট কমিশন Affiliate Account-এর Net Balance-এ যোগ করা হবে।
- Withdraw করার জন্য Affiliate Account-এর Net Balance-এ ন্যূনতম ৳1000 থাকতে হবে।
- ৳1000 বা তার বেশি ব্যালেন্স হলে আলাদা করে Withdraw Request দেওয়ার প্রয়োজন নেই।
- Admin নির্ধারিত সময় অনুযায়ী Eligible Account যাচাই করে নিজেই Payment পাঠিয়ে দিবে।
- Payment পাঠানোর আগে Admin Affiliate-এর বিকাশ/নগদ নম্বর ও পরিচয় ফোন কলের মাধ্যমে নিশ্চিত করতে পারে।
- Payment শুধুমাত্র বিকাশ (bKash) অথবা নগদ (Nagad)-এর মাধ্যমে প্রদান করা হবে।
- তথ্য যাচাই সম্পন্ন হওয়ার পর সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করা হবে।
- ভুল বা ভুয়া তথ্য প্রদান, প্রতারণা, Self Referral, Fake Order বা কমিশন জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে কমিশন বাতিল এবং Affiliate Account স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।
- GHOTI MARKET প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় Affiliate কমিশনের হার, Withdraw Policy অথবা Program-এর নিয়মাবলী পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
Affiliate Program এ যোগ দিন
GHOTI MARKET Affiliate Program-এ যোগ দিয়ে প্রতিটি সফল রেফারেলে কমিশন আয় করুন।
Affiliate Account খুলুনGHOTI RESELLER
আপনি চাইলে GHOTI MARKET-এর GHOTI RESELLER প্ল্যাটফর্মে যুক্ত হয়ে পণ্য রিসেল করে আয় করতে পারেন। রিসেলার প্ল্যাটফর্মে আলাদা Reseller Account তৈরি করে উপলব্ধ পণ্য নির্বাচন করে রিসেলিং কার্যক্রম পরিচালনা করা যাবে।
GHOTI RESELLER ব্যবহারকারীদের জন্য
GHOTI RESELLER-এর নিজস্ব Privacy Policy ও Terms & Conditions রয়েছে। রিসেলার প্ল্যাটফর্ম ব্যবহারের আগে সংশ্লিষ্ট নীতিমালা পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
আইনি ব্যবস্থা ও দায়বদ্ধতা
- প্রত্যেক সেলারের NID কার্ডের ছবি সংরক্ষণ করা হয়।
- যেকোনো ধরনের জালিয়াতি বা প্রতারণার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- অ্যাকাউন্ট অপব্যবহারের দায়ে যেকোনো সময় অ্যাকাউন্ট স্থগিত করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে।
নিষিদ্ধ পণ্য
- মাদক, অস্ত্র, বিস্ফোরক বা আইনবিরোধী কোনো পণ্য বিক্রি করা যাবে না।
- নকল (Counterfeit) বা কপিরাইট লঙ্ঘনকারী পণ্য বিক্রি নিষিদ্ধ।
- যে কোনো অবৈধ বা বাংলাদেশের প্রচলিত আইনবিরোধী পণ্য নিষিদ্ধ।
সেলারের দায়িত্ব
- সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
- পণ্যের বিবরণ, ছবি ও মূল্য সঠিক দিতে হবে।
- অর্ডার পাওয়ার পর সময়মতো পণ্য পাঠাতে হবে।
- অবৈধ, বিভ্রান্তিকর বা অন্যের কপিরাইট লঙ্ঘনকারী কোনো তথ্য বা পণ্য প্রকাশ করা যাবে না।
- স্টকে না থাকা কোনো পণ্য বিক্রির জন্য প্রকাশ করা যাবে না।
- স্টক থেকে কোনো পণ্য শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে পণ্যটি সরিয়ে ফেলতে বা ডিলিট করতে হবে।
রিফান্ড ও রিটার্ন নীতি
পণ্য নেওয়ার ৭ দিনের মধ্যে রিটার্ন প্রযোজ্য।
দয়া করে ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করে নেওয়ার অনুরোধ থাকবে।
ক্রেতা সুরক্ষা
পণ্য গ্রহণের সময় অবশ্যই আনবক্সিং ভিডিও ধারণ করার পরামর্শ দেওয়া হয়। কোনো অভিযোগ বা বিরোধের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি
GHOTI MARKET-এর লোগো, নাম, ডিজাইন, সফটওয়্যার এবং অন্যান্য কনটেন্ট কপিরাইট ও প্রযোজ্য আইন দ্বারা সুরক্ষিত। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া এগুলো ব্যবহার, কপি বা পুনঃপ্রকাশ করা যাবে না।
অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল
যদি কোনো ব্যবহারকারী Terms & Conditions লঙ্ঘন করেন, প্রতারণা করেন বা অবৈধ কার্যকলাপে জড়িত থাকেন, তাহলে GHOTI MARKET কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।
GHOTI MARKET Seller Policy
- একাউন্ট তৈরি করার পর ৩০ দিনের মধ্যে কমপক্ষে ৩টি Product Upload করতে হবে।
- একাউন্ট তৈরি করার পর ৩০ দিনের মধ্যে কোনো Product Upload না করলে Shop Inactive হয়ে যাবে এবং Customerরা Shop দেখতে পারবে না।
- Shop Inactive হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে কমপক্ষে একটি Product Upload করলে Shop পুনরায় Active করা হবে।
- ৪৫ দিন পর্যন্ত কোনো Product না থাকলে সংশ্লিষ্ট Seller Account স্থায়ীভাবে Delete করা হতে পারে।
- এই নীতির উদ্দেশ্য হলো GHOTI MARKET-এ সক্রিয় ও নিয়মিত Seller এবং Updated Shop নিশ্চিত করা।
প্রযোজ্য আইন
এই Terms & Conditions বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত ও ব্যাখ্যা করা হবে।
আপনার কোনো প্রশ্ন আছে?
শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
আমাদের সাথে যোগাযোগ করুন